পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৩ মার্চ, ২০১১


শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ সে.মি(৪ ইঞ্চি) সরে গেছে।শুক্রবার জাপানে স্থানীয় সময় পৌনে ৩টায় রিখটার স্কেলে ৮.৯ মাত্রার ভূমিকম্প হয়।

এটি ১৪০ বছরের মধ্যে জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটিতে এ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি গতকাল জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ সে.মি(৪ ইঞ্চি) সরেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্তি্বক জরিপ বিভাগ জানায়, ওই ভূমিকম্পের কারণে জাপানের উপকূলীয় অঞ্চল প্রায় ৮ ফুট সরে গেছে।

পৃথিবীর অক্ষরেখা সরে যাওয়ায় কয়েক শতক পর একদিনের দৈর্ঘ্য এক সেকেন্ড কমতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক অ্যান্ড্র মিয়াল  :o । দিনের দৈঘ্র্যে খুব সামান্যই প্রভাব ফেলবে এটা। আর পৃথিবীর অক্ষরেখা যতখানি সরলে ঋতুচক্রে প্রভাব পড়তে পারে এ পরিবর্তন তেমন নয়।

Sutro: CNN

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন